• ২৬শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১২ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যশোরে রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর উদ্দ্যেগে শিল্পী সমাবেশ২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৬, ২০২৩, ০৮:৫০ পূর্বাহ্ণ
যশোরে রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর উদ্দ্যেগে শিল্পী সমাবেশ২০২৩ অনুষ্ঠিত

আব্দুল্লাহ,জেলা প্রতিনিধি: ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রেনেসাঁ শিল্পীগোষ্ঠী যশোরের শিল্পী সমাবেশ ২০২৩ সম্পূর্ণ হলো।

প্রধান অতিথি উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সসাসের শিশু কিশোর সম্পাদক জাকির হোসেন।তিনি বলেন আমাদের অপসাংস্কৃতি হতে সমাজকে মুক্ত করে সুস্থ সাংস্কৃতি সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।অপসাংস্কৃতিক আমাদের নৈতিকতা নষ্ট করছে। এজন্য সুস্থ সাংস্কৃতির কোন বিকল্প নেই।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন যশোর রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর ভাইস চেয়ারম্যান,আব্দুল্লাহ আল-মামুন,রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর গীতিকার,আবদুল্লাহ হিল মারুফ,এবং রেনেসাঁ শিল্পীগোষ্ঠীর নাট্য পরিচালক,খালিদ সাইফুল্লাহ।
এ ছাড়াও অন্যান্য সাংস্কৃতিক দায়িত্বশীলবৃন্দ উক্ত শিল্পী সমাবেশে উপস্থিত ছিলেন।

উক্ত প্রোগ্রাম পরিচালনা ও সভাপতিত্ব করেন,রেনেসাঁ শিল্পীগোষ্ঠী যশোর এর সন্মানিত পরিচালক,মুন্তাসির আল-মাহমুদ লাবিদ।