• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার ৩

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৭, ২০২৩, ০৫:০২ পূর্বাহ্ণ
গলাচিপায় মাদকদ্রব্য আইনে গ্রেপ্তার ৩

সঞ্জিব দাস, গলাচিপা পটুয়াখালী, প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর সহকারী উপ-পরিদর্শক মো. ইসমাইল হোসেন এর নেতৃত্বে গলাচিপার বদনাতলী ও চরচন্দ্রাইল এলাকা থেকে ভিন্ন ভিন্ন অভিযানে তিনজনকে মাদকসহ গ্রেপ্তার করা হয়।
ইউনুস হাওলাদার (৪৫) কে ৩ কেজি গাঁজা এবং রাসেল মৃধা (২৪) ও শাওন (২৩) কে ২শত পিস ইয়াবা মাদক সহ গ্রেপ্তার করা হয়। এ সময় মোবাইল কোর্টে পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো মহিউদ্দিন আল হেলাল। ২০১৮ এর ১০(১) গ ধারা লঙ্গের দায়ে (৩৬)১ সরনীয় ১০ (ক) ও ৪১ ধারায় গলাচিপা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়।