দুমকি(পটুয়াখালী)প্রতিনিধি: পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীর পাড়ে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা দেখতে হাজারো মানুষ ভিড় করছে। রবিবার বিকেলে উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের আলগী গ্রাম সংলগ্ন পায়রা নদীর পাড়ে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবকদের আয়োজনে এ ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রতিযোগী জাহীদ ও দ্বিতীয় স্থান অধিকার করেন একই উপজেলার মাসুম বিল্লাহ ।
পরে প্রথম স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে পিতলের বড় কলসি ও দ্বিতীয় স্থান অধিকারকারী প্রতিযোগীর হাতে একটি ছোট কলসি তুলে দেন ঘৌড়দৌর প্রতিযোগিতার আয়োজক ফজলুল হক।
এদিকে ঘোড়ার দৌড় প্রতিযোগিতাকে ঘিরে আশপাশের এলাকাসহ উপজেলা সহর থেকে হাজারো মানুষ জড়ো হয় পায়রা নদীর পাড় এলাকায়। ঘোড়ার দৌড় দেখতে লেবুখালী থেকে আসা আমিনুল ইসলাম বলেন, দীর্ঘদিন পর বিনোদনের জন্য ঘোড়ার দৌড় দেখতে এসেছি। এখন সাধারণত গ্রামাঞ্চলে কোনো বিনোদনের ব্যবস্থা নেই। গ্রামাঞ্চলের নারী-পুরুষ সবাই মিলে ঘোড়া দৌড় প্রতিযোগিতা উপভোগ করছি। ঘোড় দৌড় প্রতিযোগীতা অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।