• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও’র চিঠি জাল কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিকে দল থেকে বহিস্কার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৩, ১৪:২০ অপরাহ্ণ
ইউএনও’র চিঠি জাল কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতিকে দল থেকে বহিস্কার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ গোপালগঞ্জের কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে বহিস্কার করেছে জেলা ছাত্রলীগ।

আজ সোমবার (০৮ মে) জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানাগেছে।

জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা এ তথ্য নিশ্চিত করেছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ কোটালীপাড়া ছাত্রলীগের সভাপতির পদ থেকে চৌধুরী সেলিমকে বহিস্কার করা হলো।

কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটন একটি টেন্ডারের কাজ বাগিয়ে নিতে কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফেরদৌস ওয়াহিদের চিঠি জাল করেন।

এ ঘটনায় ওই ছাত্রলীগ নেতা দোষ স্বীকার করে কোটালীপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত একটি মুচলেকা দিয়ে ক্ষমা চান। এ ব্যাপরে বিভিন্ন গণমাধ্যমে বৃহস্পতিবার (৪ মে) সংবাদ প্রকাশের পর সমাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তা ভাইরাল হয়।

তরপর ৪ মে রাতেই জেলা ছাত্রলীগ অভিযুক্ত ছাত্রনেতাকে ৩ কার্য দিবসের মধ্যে কারণ দর্শনোর প্রেস বিজ্ঞপ্তি জারি করে। ওই শোকজের জবাব না দেওয়ায় সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ জেলা ছাত্রলীগ তাকে বহিস্কার করে।

এ বিষয়ে কোটালীপাড়া পৌর ছাত্রলীগের সভাপতি চৌধুরী সেলিম আহমেদ ছোটনের (০১৯১৩ ১০২১৬১) ফেনে বারবার ফোন করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে। এ কারণে তার বক্তব্য পাওয়া যায় নি। এমনকি তার ফোনে খুদে বার্তা পাঠালেও তিনি সাড়া দেন নি।

গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমির হামজা বলেন, সংগঠনের নীতি আদর্শ ও শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত থাকার অভিযোগ প্রমানিত হয়েছে। তাই চৌধুরী সেলিম আহমেদ ছোটনকে বহিস্কার করা হয়েছে। এর আগে তাকে ৩ কার্য দিবসের মধ্যে লিখিতভাবে জবাব দিতে বলা হয়। তিনি জবাব না দিয়ে সময়ের আবেদন করেন। তার সময়ের আবেদন আমরা গ্রহন করিনি। সাংগঠনিকভাবে বিধি মোতাবেক তার বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহন করা হয়েছে। #