• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ছাত্রী ধর্ষন সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৮, ২০২৩, ১৮:৪২ অপরাহ্ণ
গোপালগঞ্জে ছাত্রী ধর্ষন সরকারী বঙ্গবন্ধু কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা গ্রেফতার

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স প্রথম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে ধর্ষনের অভিযোগে ওই কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (৮ মে) রাতে জেলা শহরের নবীনবাগ এলাকার টেকলিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

গোপালগঞ্জে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাবেদ মাসুদ ঘটনার সত্যাতা নিশ্চিত করে বলেন, রোববার (০৭ মে) দুপুরের গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের অনার্স ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষন করে ওই কলেজের ইংরেজী বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মোস্তফা।

এ ঘটনায় শিক্ষার্থীর মা সোমবার বিকালে বাদি হয়ে শিক্ষক গোলাম মোস্তফাকে অভিযুক্ত করে সদর থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন (মামলা নং-১৩/১৯৪)।

পরে অভিযান চালিয়ে সন্ধ্যায় শহরের নবীনবাগ এলাকার টেকলিক্যাল স্কুল এ্যান্ড কলেজের সামনে সাথে তাকে গ্রেফতার করে পুলিশ।

ওসি আরো জানান, গোপালগঞ্জ ২৫০-শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভিকটিম শিক্ষার্থীর ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। ডাক্তারী পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর আইনী প্রক্রিয়া শুরু হবে বলেও জানান ওসি।

শুধু ধর্ষন নয় এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ঘটিত নানা অভিযোগ থাকলে লাজ-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি। এছাড়া রোভার স্কাউটের নারী কর্মীদের সাথে নাচা নাচির ভিডিও ভাইরাল হয়েছিল।

এদিকে, ধর্ষনের অভিযোগে গ্রেফতারকৃত ওই শিক্ষকের বিচারের দাবীতে আগামীকাল শিক্ষার্থীরা একটি মানববন্ধন করবে বলে জানাগেছে। #