• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদককে অব্যাহতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ৯, ২০২৩, ০৮:২০ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদককে অব্যাহতি

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : দলীয় শৃংখলা ভঙ্গ ও মাদকের সাথে জড়িত থাকার দায়ে কারণ দর্শাতে ব্যর্থ হওয়ায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মর্তুজা মোমিনকে অব্যাহতি দেয়া হয়েছে। স্থায়ীভাবে বহিস্কারের জেলা ছাত্রলীগের কাছে সুপারিশও করা হয়েছে।

আজ মঙ্গলবার (০৯ মে) টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মো: শামছুল হক ও সাধারন সম্পাদক লিংকন মোল্যা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ টুঙ্গিপাড়া উপজেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেগ জানানো যাচ্ছে যে, টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের অন্তর্গত ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মর্তুজা মোমিন দলীয় শৃংখলা ভঙ্গ এবং মাদকের মত জঘন্য কর্মকান্ডে লিপ্ত থাকায় সুনির্দৃষ্ট অভিযোগের যৌতিক কারণ দর্শাতে ব্যর্থ হওয়ায় তাকে তার স্বপদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

চিঠিতে আরো উল্লেখ করা হয়, তাকে স্থায়ী বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ গোপালগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারন সম্পাদরে নিকট জোড় সুপারিশ করা হলো।

এব্যাপারে জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্যা জানান, টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক মর্তুজা মোমিনের ‍বিরুদ্ধে দলীয় শৃংখলা ভঙ্গ ও মাদকের সাথে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তাকে ডুমুরিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদকের পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে স্থায়ী বহিস্কারের বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে। #