• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আন্তর্জাতিক নার্স দিবসে গৌরনদীতে র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
আন্তর্জাতিক নার্স দিবসে গৌরনদীতে র‌্যালি

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ “আমাদের নার্স, আমাদের ভবিষ্যৎ” এ প্রতিপাদ্যে বরিশালের গৌরনদীতে আন্তর্জাতিক নার্স দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার সকালে উপজেলার এবি সিদ্দিক নার্সিং ইনষ্টিটিউটের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। ইনস্টিটিউটের হলরুমে কেককাটা শেষে ইনষ্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আসমা খানমের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নার্সিং ইনষ্টিটিউটের চেয়ারম্যান মোঃ আনিসুর রহমান, একাডেমিক ডিরেক্টর মানস কুমার নাথ, প্রভাষক রিতা বন্যা মনি, ডাক্তার রামানন্দ মজুমদার প্রমূখ।