• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নেছারাবাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১২, ২০২৩, ১৫:১৫ অপরাহ্ণ
নেছারাবাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধি:
জননেত্রী শেখ হাসিনার নির্দেশে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষে পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অনুষ্ঠিত। আজ বৃহস্পতিবার বিকেলে ৮ নং সমুদয়কাঠি ও ৫নং জলাবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে লক্ষনকাঠী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও নেছারাবাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ শহিদুল ইসলাম মিন্টু। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মান্নান সাইফুল। প্রধান বক্তা ছিলেন নেছারাবাদ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বায়েজিদ আহসান। বিশেষ অতিথি ছিলেন পিরোজপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আইন বিষয়ক সম্পাদক অনুপ সিকদার। এসময় উপস্থিত ছিলেন সমুদয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিখিল মন্ডল, ইউপি চেয়ারম্যান ও সমুদয়কাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হুমায়ুন করিব বেপারী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৫নং জলাবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি রিপন চক্রবর্তী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ৮ নং সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জসিম হাওলাদার ও ৫নং জলাবাড়ী ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আওয়ামী সাধারণ সম্পাদক জয় মিত্র।