• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ১৭, ২০২৩, ০৬:৫৪ পূর্বাহ্ণ
নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের সাথে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদন

বরিশালে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বরিশাল সদর উপজেলা অফিসার্স ক্লাবে বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা পরিষদ চেয়ারম্যান ও অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের বরিশাল জেলা সভাপতি সৈয়দা মনিরুন নাহার মেরী
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন । অনুষ্ঠানে বক্তব্য আওয়ামী লীগের আনিসুর রহমান, জেলা বিএনপির এ্যাড. এনায়েত হোসেন বাচ্চু, জাসদের এ্যাড. আবদুল হাই মাহবুব, গণফোরামের এ্যাড. হিরন কুমার দাস মিঠু, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান মাহাবুবুর রহমান মধু, আওয়ামী লীগের শ্যামলী সাহা, বিএনপির রেশমা রহমান প্রমূখ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রূপান্তর বরিশাল বিভাগের সমন্বয়কারী রাবেয়া বসরী।

বক্তারা বলেন, নারীদের রাজনৈতিক ক্ষমতায়নে মিডিয়াকে আরো বেশি ভুমিকা রাখতে হবে। ২০২৫ সালের মধ্যে ন্যূনতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করার দাবি জানান অপরাজিতা নারী উন্নয়ন ফোরামের নেতৃবৃন্দ।