মোঃ রাসেল হোসেন, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
শনিবারে (২০মে) গুচ্ছভুক্ত ২২ টি একযোগে শুরু হয়েছে ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা।গুচ্ছ ভর্তি পরীক্ষায় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশে পরীক্ষার্থী-অভিভাবকদের পাশে দাঁড়িয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়(বশেমুরবিপ্রবি)ছাত্রলীগ কর্মীবৃন্দ।শনিবার দুপুর ১২ টায় পরীক্ষা শুরু হয় ও দুপুর একটাই পরীক্ষা শেষ হয়।
এদিন ভর্তি পরীক্ষার্থী ও অভিভাবকদের সুপেয় পানি,মাস্ক বিতরণ,কলম, সিট খুঁজে বের করে দেওয়া,বাইক সার্ভিসসহ বিভিন্ন সহায়তা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীবৃন্দ।
এ বিষয়ে ছাত্রলীগ কর্মী বাবুল শিকদার বাবু বলেন,ভর্তি শিক্ষার্থীদের আমরা বিভিন্ন তথ্য দিয়ে সাহায্য করি।এছাড়া কলম মাস্ক ও সুপেয় পানির ব্যবস্থা করি,অভিভাবকদের বসার জায়গার ব্যবস্থা করি এবং পরবর্তীতে নবীনদের স্বাগত জানিয়ে মিছিল দিই।
এ বিষয়ে ছাত্রলীগের কর্মী এস এম মাহাদী হাসান রাশা বলেন,ছাত্রলীগ সদা সর্বদা শিক্ষার্থীদের নিয়ে কাজ করে। সেই ধারাবাহিকতায় ছাত্রলীগের কর্মীরা আজ সর্বোচ্চ সহযোগিতা করার জন্য বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ছিল।পাশাপাশি যানবাহনে অতিরিক্ত ভাড়া না আদায়, শিক্ষার্থীদের কেন্দ্রে পৌঁছে দেওয়াসহ বিভিন্ন কার্যক্রমে ছাত্র লীগ সচেষ্ট ছিলো।
এ বিষয়ে ছাত্রলীগের আরেক কর্মী শেখ মেহেদী হাসান প্রান্ত বলেন, শিক্ষা,শান্তি,প্রগতির ঝান্ডা উড়ানো ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। শিক্ষার্থীদের কল্যানে অতীতের ন্যায় ইতিবাচক কাজের ধারাবাহিকতা রক্ষার্থে গুচ্ছ পরীক্ষায় আগত শিক্ষার্থী ও অভিভাবকদের সেবায় আমাদের এই কার্যক্রম। আগামী পরীক্ষাগুলোতেও এ ধারাবাহিকতা অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কর্মীবৃন্দ এবং পরীক্ষা শেষে স্লোগান দিয়ে স্বাগত জানায় বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের কর্মীসকল।