• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় ভূমি সেবা সপ্তাহ পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৩, ০৬:২৩ পূর্বাহ্ণ
দশমিনায় ভূমি সেবা সপ্তাহ পালন

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় ভূমি সেবা সপ্তাহ পালন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা রাজস্ব প্রশাসনের আয়োজনে উপজেলা সদরের নলখোলা বন্দরের উপজেলা ভূমি অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়। এরআগে, উপজেলা সদরে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করে উপজেলা রাজস্ব প্রশাসন। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাফিসা নাজ নীরার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, পটু্য়াখালী-৩ আসনের এমপি এসএম শাহজাদা। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আবদুল আজীজ,মহিলা ভাইস চেয়ারম্যান সামছুন্নাহার খান ডলি,কৃষি অফিসার জাফর আহমেদ,ইউপি চেয়ারম্যান কাজী কালাম ও মশিউর রহমান ঝন্টু। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা,জনপ্রতিনিধি ও রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন।