• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৩, ০৬:৪২ পূর্বাহ্ণ
গলাচিপা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত

সঞ্জিব দাস ,গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপা উপজেলা পর্যায়ে জাতীয় শিক্ষা সপ্তাহ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মোস্তফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. আবুল কালাম, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।