রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ প্রতিনিধি ঃ
বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে প্রধানমন্ত্রী কে হত্যার হুমকিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রাজশাহীতে বিএনপির সমাবেশ থেকে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
২২ মে, সোমরার বিকাল ০৫ টায় বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন জায়গায় প্রদক্ষিন শেষে উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে শেষ হয়। সমাবেশমে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, তিনি বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে কোন ষড়যন্ত্র আমরা বাকেরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ প্রতিহত করতে সব সময় প্রস্তুত। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মিজানুর রহমান মিজান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন- সাধারণ সম্পাদক সৈয়দ মুজাম্মেল হোসেন, অমল চন্দ্র দাস শিবু। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোকলেচুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি মো: মাসুদ আকন, পৌর আওয়ামী যুবলীগের সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি তাহমিনা বেগম মিনু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি কালাম ডাকুয়া, রঙ্গশ্রী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন,সহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ।