• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

তজুমদ্দিনে ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২২, ২০২৩, ১৬:৩১ অপরাহ্ণ
তজুমদ্দিনে ইয়াবা সহ ১ যুবক গ্রেফতার

মোঃ সাইফুল ইসলাম আকাশ
নিজস্ব প্রতিবেদক,ভোলা:
ভোলার তজুমদ্দিনে মাদকদ্রব্য ইয়াবাসহ ইকরাম হোসেন(২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে তজুমদ্দিন থানা পুলিশের একটি টিম।
তজুমদ্দিন থানা সুত্রে জানা যায়,ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএমের দিকনির্দেশনায় তজুমদ্দিন থানার ওসি মোঃ মাকসুদুর রহমান মুরাদের তত্বাবধানে রবিবার ২১ মে রাতে গোপন সংবাদের ভিত্তিতে তজুমদ্দিন থানার উপ-পরিদর্শক মোঃ মনিরুজ্জামান মুনির সহ একটি ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে সোনাপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ডস্থ আঃ মতিন কমান্ডার বাড়ীর সংলগ্ন জামে মসজিদের উত্তর দিকে তালতলার রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর থেকে মোঃ ইকরাম হোসেন(২২) আটক করে।
এসময় তার কাছ থেকে ২০ পিচ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।
তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকতা মোঃ মাকসুদুর রহমান মুরাদ জানান,রবিবার রাতে ইয়াবা সহ এক যুবককে আটক করে সোমবার ২২ মে মামলার মাধ্যমে ভোলা জেলা ও দায়রা জজ আদালতে প্রেরণ করা হয়েছে।