• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মির্জাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৩, ২০২৩, ০৩:২৮ পূর্বাহ্ণ
মির্জাগঞ্জে ভূমি সেবা সপ্তাহ উদযাপিত

মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধি:
মির্জাগঞ্জে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে ভূমি সেবা সপ্তাহ উদযাপন করা হয়েছে।এ উপলক্ষে গতকাল সোমবার সকাল দশটায় উপজেলা শহরে একটি র‌্যালী বের করা হয়।র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার র্কাযালয়ের হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইয়েমা হাসান। প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য রাখেন,সহকারি কমিশনার(ভূমি) ইমরান জাহিদ খান ,কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন ও একাডেমিক সুপার ভাইজার মো. মোস্তাফিজুর রহমান প্রমূখ।