• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

নদী-খাল দখল ও দূষণ মুক্ত করার দাবীতে বরিশালে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২০, ১২:৫৩ অপরাহ্ণ
নদী-খাল দখল ও দূষণ মুক্ত করার দাবীতে বরিশালে মানববন্ধন
  • বরিশাল ব্যুরো

কীর্তনখোলা নদীসহ নগরীর ৪৬টি খাল দখল ও দূষণ মুক্ত করার দাবীতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আন্তর্জাতিক নদী কৃত্য দিবস উপলক্ষে শনিবার বেলা ১২টায় কীর্তনখোলা নদী তীরের ডিসি ঘাট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নদী-খাল-জলধারা রক্ষা সম্মিলিত পর্ষদের আয়োজনে এবং বাংলাদেশ পরিবেশ আন্দোলনের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন নদী-খাল-জলধারা রক্ষা সম্মিলিত পর্ষদের উপদেষ্টা রনজিৎ দত্ত।

কীর্তনখোলা নদীসহ নগরীর সকল খাল দখল-দুষনমুক্ত করার দাবী জানিয়ে বক্তৃতা করেন বরিশাল মানবাধিকার জোট সভাপতি ডা. সৈয়দ হাবিবুর রহমান, নদী খাল বাঁচাও আন্দোলন কমিটির সদস্য সচিব কাজী এনায়েত হোসেন শিবলু, রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম ও কাজী মিজানুর রহমান ফিরোজ।

রান এর নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম বলেন, সারা দেশে নদীর অবৈধ দখল উচ্ছেদ করা হচ্ছে।

বরিশাল জেলা প্রশাসন দির্ঘদিন ধরে শুধু অবৈধ দখলদারদের তালিকা-ই করছে।

এই সুযোগে অবৈধ দখলদাররা ডিসিঘাট এলাকায় অবৈধ ঘাটলা নির্মান করছে।

এটা কোনভাবে মেনে নেয়া যায় না।

নদীর অবৈধ দখলের বিষয়টি জেলা প্রশাসককে জানিয়ে উচ্ছেদের দাবী জানানো হয়েছে। ##