• ২২শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৮ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার-১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৪, ২০২০, ১৩:০১ অপরাহ্ণ
মঠবাড়িয়ায় স্কুল ছাত্রী অপহরণের ঘটনায় গ্রেফতার-১

মঠবাড়িয়া প্রতিনিধি

পিরোজপুরের মঠবাড়িয়ায় নবম শ্রেণীর মাদ্রসা ছাত্রী (১৩) কে অপহরণের ঘটনায় জাহানারা বেগম (৪৫) নামে এক নারীকে শুক্রবার রাতে গ্রেপ্তার করেছে মঠবাড়িয়া থানা পুলিশ।

জাহানারা বেগম উপজেলার দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের স্ত্রী।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর মিঠাখালী গ্রামের বসিন্দা ও স্থানীয় মাদ্রাসার নবম শ্রেণীর ওই ছাত্রীকে দক্ষিণ মিঠাখালী গ্রামের সৌদি প্রবাসি কুদ্দুস মল্লিকের ছেলে আল আমিন উত্যক্ত করে আসছিল।

গত ৯ মার্চ আল আমিন ওই ছাত্রীকে কৌশলে অপহরণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা শুক্রবার রাতে আল আমীনকে প্রধান আসামী করে ৬ জনের বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় মামলা করলে পুলিশ আল আমিনের মা জাহানারা বেগমকে গ্রেপ্তার করে।

মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মামলা ও গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদ্রসা ছাত্রীকে উদ্ধার ও বাকি আসামী গ্রেপ্তারের চেষ্টা চলছে।