• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৮, ২০২৩, ১১:১০ পূর্বাহ্ণ
গৌরনদীতে জেলেদের মাঝে ছাগল বিতরণ

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ মৎস্যজীবীদের পূর্নঃবাসনের লক্ষে দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষন ও উন্নয়ন প্রকল্পের আওতায় বরিশালের গৌরনদী উপজেলার ২০টি মৎস্যজীবি পরিবারের মাঝে বিনামূল্যে ৪০ টি ছাগল ও ছাগল পালনের জন্য উপকরণ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বরে সুবিধাভোগীদের মাঝে ছাগল বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন প্রমূখ।