বেতাগী (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বেতাগীতে অনৈতিক কাজ করার সময় হাতে নাতে এক মহিলা সহ মোট চারজনকে আটক করে বরগুনা ডিবি পুলিশ। এসময় তাদের কাছ থেকে কনডম,টাকা, ট্যাবলেট পাওয়া যায়।
বৃহস্পতিবার (২৫ মে) বিকাল ৫ টার সময় বেতাগী মাছ বাজার রোডের ফাইভ স্টার হোটেলে অনৈতিক কাজ করার গোপন সংবাদের ভিত্তিতে বরগুনা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টিম অভিযান চালায়। এসময় হাতে নাতে হোটেল মালিক বাচ্চু আকন (৫২), পৌরসভার ৪ নং ওয়ার্ডের বাসিন্দা জাহিদুল হাং (৩৫), আল-আমিন ও পাশ্ববর্তী মির্জাগঞ্জ উপজেলার দক্ষিণ আমড়াগাছিয়া এলাকার মৃত কেতাব আলীর মেয়ে বুলবুলি (২৫) কে আটক করে।
স্থানীয়দের কাছ থেকে আরো জানা যায়, দীর্ঘদিন ধরে হোটেলে অনৈতিক কাজ করে আসছিলেন বাচ্চু আকন। এর আগেও বহুবার ছেলে-মেয়ে, মাদক সহ হাতে নাতে ধরা হয়। কিন্তু কোন শক্তির ফলে তার দৌরাত্ম্য থামছে না এ নিয়ে সন্দিহান সবাই।
বেতাগী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাদিসুর রহমান পান্না বলেন, বাচ্চু এরকম বহু খারাপ কাজ করেছে। সে এই কাজ করে আজ লাখ টাকার মালিক। মাদক,নারী ব্যবসা করে আজকে তার এতটা উন্নতি। তার দৃষ্টান্ত শাস্তি দাবি করি।
তবে, এমন শত অভিযোগ উঠলেও স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ, প্রশাসন কেন এতদিন চুপ ছিলেন এনিয়ে জনমনে ক্ষোভ দেখা যায়।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক কয়েকজন বলেন, সন্ধ্যা হলেই মাছ বাজারে জুয়ার আসর বসায়। থানা পুলিশ দেখেও না দেখার মতন থাকে। টাকায় ম্যানেজ হয়ে যায় পুলিশ। তারা কখনো এ্যাকশন নেয়না। আজকে কয়েকজন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে জুয়ারিরা।
এ বিষয়ে বরগুনা ডিবি পুলিশের ওসি শহিদুল ইসলাম মানবজমিনকে বলেন, আমরা গোপন সংবাদ পেয়ে হোটেলে অভিযান চালাই। অনৈতিক কাজ করার সময় চারজনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।