নিজস্ব প্রতিবেদক
বরিশাল মহানগরীর যুবদের নিয়ে নাগরিক প্রত্যাশা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর ক্রাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে নগরীর ৩০ টি ওয়ার্ডের যুবকরা উপস্থিত ছিলেন। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আয়োজনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী, মহানগর আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান, দৈনিক সমকালের সুমন চৌধুরী, চ্যানেল আই ও যুগান্তরের সাংবাদিক সাঈদ পান্থ। অনুষ্ঠানের সঞ্চালনা করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর আঞ্চলিক সমন্বয়কারী দীপু হাফিজুর রহমান। অনুষ্ঠানে যুবরা কেমন বরিশাল চান, সে বিষয়ে মতামত দেন। যা পর্যায়ক্রমে লিপিবদ্ধ করে নগর পিতার হাতে তুলে দিবেন।