• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

কৈশোরকালীন পুষ্টি কর্মসূচির উপর ডিজিটাল রিপোর্টিং প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মে ২৯, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ
কৈশোরকালীন পুষ্টি কর্মসূচির উপর ডিজিটাল রিপোর্টিং প্রশিক্ষণ

বরিশাল
বরিশালে কিশোর পুষ্টি কর্মসূচির উপর ডিজিটাল রিপোর্টিং প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নগরীর ক্রাউন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই প্রশিক্ষণে কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম ত্বরান্বিত করার লক্ষ্যে অনলাইন ডিজিটাল প্লাটফরম নিশ্চিত করার লক্ষ। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক প্রফেসর মো মেয়াজ্জেম হোসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় (স্বাস্থ্য) পরিচালক ডা: হুমায়ুন শাহীন খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের উপ পরিচালক মো: আনোয়ার হোসান। প্রশিক্ষন পরিচালনা করেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকার সহকারী পরিচালক মো: মাজহারুল হক মাসুদ। এ ছাড়াও কারিগরী সহায়তা প্রদান করেন ইউনিসেফের নিউট্রিশন অফিসার রমা সাহা ও ইউনিসেফের বরিশাল বিভাগীয় নিউট্রিশন কনসালটেন্ট নাজনীন সুলতানা।

প্রশিক্ষণে বরিশাল বিভাগের সকল জেলার সিভিল সার্জন, জেলা শিক্ষা অফিসার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, গবেষনা কর্মকর্তা, প্রধান শিক্ষক ও সহকারী পরিদর্শকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ##