• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উঠানে কাপড় আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৩, ১২:৪০ অপরাহ্ণ
উঠানে কাপড় আনতে গিয়ে বজ্রপাতে কিশোরীর মৃত্যু

স্টাফ রিপোর্টার:
বৃষ্টি শুরু হওয়ার পূর্বে বাড়ীর সামনে উঠানে রোদে শুকাতে দেওয়া কাপড় আনতে গিয়ে বজ্রপাতে এক কিশোরীর মৃত্যু ঘটেছে। ওই কিশোরীর নাম মোসা. আমেনা আক্তার(১২)। সে বরগুনার বামনা উপজেলার কালাইয়া গ্রামের মনির সিকদারের মেয়ে ও তালেশ্বর আলিম মাদ্রাসার ৭ম শ্রেনীর শিক্ষার্থী।
আজ শুক্রবার(২ জুন) বিকাল ৩টায় এ ঘটনাটি ঘটে। মুমুর্ষ অবস্থায় ওই কিশোরীকে তাৎক্ষনিক বামনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
নিহত ওই কিশোরীর বাবা মনির সিকদার জানান, দুপুরে বাড়ীর সবাই গোসল করে তাদের কাপড় চোপড় উঠানে শুকাতে দিয়েছিলো। ৩টার দিকে আকাশে মেঘ করে অন্ধকার হয়ে গেছিলো। বৃষ্টি হতে পারে ভেবে মেয়ে আমেনা উঠান থেকে কাপড় গুলো ঘরে নিয়ে আসতে যায়। এমন সময় আকাশে কয়েকটি বিকট শব্দ করে বজ্রপাত ঘটে। সাথে সাথে মেয়ে আমেনা একটি চিৎকার দেয়। আমরা সবাই দৌড়ে উঠানের দিকে গিয়ে দেখি সে মুমুর্ষ অবস্থায় পড়ে আছে। তার পায়ে রুপার নুপুর পরিহিত ছিলো। নুপুরটি যেখানে ছিলো তার নিচে পোড়া দাগের সৃষ্টি হয়। স্থানীয়রা মিলে তাকে বামনা হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত্যু ঘোষনা করেন।
বামনা থানার অফিসার ইনচার্জ মো. মাইনুল হোসেন জানান, যেহেতু ওই কিশোরী বজ্রপাতে মারা গেছে তাই স্থানীয়দের স্বাক্ষী রেখে লাশ দাফন করার অনুমোতি দেওয়া হয়েছে।