• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২, ২০২৩, ১৫:০৮ অপরাহ্ণ
বরিশালে বিশ্ব দুগ্ধ দিবস পালন

ইউএসএআইডির অর্থায়নে আন্তর্জাতিক সংস্থা আজ বৃহস্পতিবার (১ জুন-২০২৩) বিকাল ৩ টায় এসিডিআই/ভোকা কর্তৃক আয়োজিত গবাদি প্রানি পালন ও পুষ্টি উন্নয়ন প্রকল্পের অধীনে “বিশ্ব দুগ্ধ দিবস” ২০২৩ উ‍ৎযাপন উপলক্ষে বরিশাল সদর উপজেলার টুঙ্গিবারিয়া ইউনিয়নের সিংহেরকাঠি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রায় ৭৫ জন নারী ও পুরুষ খামারির উপস্থিতিতে উক্ত দিবসটি পালিত হয়েছে।
উপস্থিত অতিথিবৃন্দের মধ্যে থেকে নারী এলএসপি আফরোজা সুলতানা মানব দেহে দুধ পানের উপকারিতা নিয়ে দিবসের উপর ধারণা পত্র পাঠ করেন ও গুরুত্বপূর্ণ তথ‍্য প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে প্রকল্পের দায়িত্বরত অন‍্য ইউনিয়নের এলএসপিরাও যোগদান করেন। এছাড়া আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংহের কাঠি বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক জনাব মো: মোস্তফা, আত্র এলাকার ইমাম জনাব মো: ইমন এছাড়া লাকায় বিভিন্ন পর্যায়ের গন‍্যমান‍্য ব‍্যক্তিবর্গ। সভায় এ সি ডি আই/ ভোকা সংস্থার সিনিয়র ফিল্ড কোঅর্ডিনেটর ডা: মোহাম্মাদ রিদাউনুল হক বিশ্ব দুগ্ধ দিবস ২০২৩ এর তাৎপর্য তুলে ধরেন এবং বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা করেন।
সভায় কোরআন হাদিস এর আলোকে এবং সুস্থ থাকার জন্য নিয়মিত দুধ বা দুগ্ধজাত পন‍্য খাওয়ার গুরুত্ব জেনে তা দৈনন্দিন খাবারের তালিকায় রাখার অঙ্গীকার করেন।
অনুষ্ঠান সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায় দায়িত্বে ছিলেন প্রকল্পের মাঠ সমন্বয়কারী পলাশ কুমার ঘোষ।