গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনের আওয়ামী লীগের নির্বাচনা পরিচালনা টিমের সমন্বয়ক ও কেন্দ্রীয় আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক কৃষিবিদ আফম বাহাউদ্দিন নাসিম বলেছেন, বেঈমানদের সাথে আওয়ামী লীগের আদর্শের নেতাকর্মীদের কোন আপষ হতে পারেনা। আমরা গাজিপুর সিটি নির্বাচন থেকে শিক্ষা নিয়েছি।
বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত) কে বিজয়ী করার লক্ষ্যে শনিবার বিকেলে গৌরনদী পৌরসভা মাঠে বরিশাল বিভাগের ৫ জেলার সমন্ময়ে অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় তিনি আরও বলেন, আমরা বেঈমানমুক্ত জনপ্রিয় আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সমন্বয় করে বরিশাল সিটি কর্পোরেশনে জিততে চাই।
বর্ধিত সভার সভাপতি আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির টিম প্রধান সাংসদ আবুল হাসানাত আবদুল্লাহ্ বলেন, আপনাদের হাতে আমার স্নেহের ছোট ভাই খোকন সেরনিয়াবাতকে তুলে দিলাম। আমরা ঐক্যবদ্ধ ভাবে সকল মতভেদ ভুলে আগামী ১২ই জুন নৌকার প্রার্থীকে বিজয়ী করে ঘরে ফিরবো। কেন্দ্রীয় আওয়ামী লীগের বরিশাল বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আফজাল হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নৌকা মার্কার মেয়র প্রার্থী আবুল খায়ের আব্দুল্লাহ্ (খোকন সেরনিয়াবাত), আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাম্মী আহম্মেদ, সংসদ সদস্য আসম ফিরোজ, ধীরেন্দ্রনাথ শম্ভু, আওয়ামী লীগের কার্যনিবাহী সদস্য আনিসুর রহমান, গোলাম কবির রাব্বানি চিনু সহ অন্যান্যরা।