• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বরিশাল বিভাগ সেরা অক্সফোর্ড মিশন গার্ল গাইডস্ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৪, ২০২৩, ১০:৪৩ পূর্বাহ্ণ
বরিশাল বিভাগ সেরা অক্সফোর্ড মিশন গার্ল গাইডস্ গ্রুপ

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রুপ ( অক্সফোর্ড মিশন গার্ল গাইডস্ গ্রুপ)। শুধু তাই নয়, শ্রেষ্ঠ গার্ল গাইডস্ শিক্ষার্থী হয়েছেন একই স্কুলের ছাত্রী প্রনমি প্যাট্রেসিয়া মধু। সে ১০ম শ্রেণিতে পড়ছেন।

আগামী ৬ জুন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রুপ ও গার্ল গার্লডস্ শিক্ষার্থী হিসেবে অংশ গ্রহণ করতে যাচ্ছেন গার্ল গাইডস্ গ্রুপ ও গার্ল গাইডস্ শিক্ষার্থী। জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব  অর্জন করে প্রতিষ্ঠানের ও বরিশাল বিভাগের সুনাম বৃদ্ধি করবে এ প্রত্যাশা সকলের।  

অক্সফোর্ড মিশন হাই স্কুলের সুদক্ষ শিক্ষক দিপালী বাইন এর নেতৃত্বে পরিচালিত অক্সফোর্ড মিশন হাই স্কুলের গার্ল গাইডস্ কোম্পানি পরিচালিত হয়ে আসছে  দীর্ঘ ২০ বছর যাবৎ। তিনিও জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯ ও ২০২২ সালে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গাইড শিক্ষক নির্বাচিত হয়ে জাতীয় পর্যায়ে অংশ গ্রহণ করছেন।

২০২২ সালে অক্সফোর্ড মিশন গার্ল গাইডস্ গ্রুপটিও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রুপ নির্বাচিত হয়ে জাতীয় পর্যায় অংশ গ্রহণ করে। 

এ বছরও শিক্ষক দিপালী বাইন এর নেতৃত্বে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৩ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ গার্ল গাইডস্ গ্রুপ ও শ্রেষ্ঠ গার্ল গাইডস্ শিক্ষার্থী নির্বাচিত হয়েছে।