• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

আরআরএফ এসইপির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৫, ২০২৩, ১৭:২৪ অপরাহ্ণ
আরআরএফ এসইপির উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

যবিপ্রবি প্রতিনিধি:

নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস-২০২৩ পালন করল সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট, রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন। গান্না পরিবেশ ক্লাবের আয়োজনে ও আরআরএফ এসপিই সৌজন্যে ঝিনাইদহে স্থানীয় ফুলচাষী ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে পরিবেশ রক্ষায় তাদের ভূমিকা ও কর্তব্য নিয়ে আলোচনা সভা ও র‍্যালি করা হয়।

আজ ৫ জুন (সোমবার) সকাল ১০ ঘটিকা হতে ঝিনাইদহ সদরে গান্না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে উক্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়। পাশাপাশি পরিবেশ রক্ষায় অবদানরত কর্মীদের পুরস্কার সহ পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের কর্তব্য বিষয়ে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।

আরআরএফ গান্না বাজার শাখার ব্যবস্থাপক ওয়াজেদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গান্না ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল হাসান মাসুম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরআরএফের পরিচালক আনজেলো দাস, সবেদ আলী মাধ্যিমক বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান,মোঃ আব্বাস উদ্দিন।

এসইপি,আরআরএফের পরিবেশ অফিসার বাপ্পী কুমার অধিকারী সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন আলহাজ্ব মসিউর রহমান ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মোঃ নূর- ই- আলম এবং এসইপি,আরআরএফের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ ড. অসিত বরণ মন্ডল। অনুষ্ঠানে বক্তারা পরিবেশ রক্ষায় সাধারণ মানুষের দায়িত্ব ও কর্তব্য তুলে ধরেন। পাশাপাশি পরিবেশ রক্ষায় নতুন প্রজন্মকে এগিয়ে আসার আহবান জানান। অনুষ্ঠানে আলোচনা সভার পর পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের কর্তব্য নিয়ে করা রচনা প্রতিযোগিতায় বিজয়ী স্কুল ও কলেজ পর্যায়ের তিনজন করে এবং পরিবেশ রক্ষায় অবদান রাখায় আরআরএফ এসইপি পাঁচজন সদস্যকে বই, প্রাথমিক চিকিৎসা বক্স এবং গাছের চারা বিতরণ করা হয়।