• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন-সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ১০:৪৬ পূর্বাহ্ণ
বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে মানববন্ধন-সমাবেশ

বরিশাল
বাজেটে সংস্কৃতি খাতে বরাদ্দ বৃদ্ধির দাবিতে বরিশালে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩৭ সাংস্কৃতিক সংগঠনের জোট বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সোমবার বিকেলে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচী পালন করে।

কর্মসূচীর সভাপতিত্ব করেন সমন্বয় পরিষদের সভাপতি শুভংকর চক্রবর্তী। সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক স্নেহাংশু কুমার বিশ্বাসের সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন শিশু সংগঠক জীবন কৃষ্ণ দে, নারী নেত্রী অধ্যাপক শাহ সাজেদা, অধ্যাপক টুনু রানী কর্মকার, মহিলা পরিষদের সম্পাদক পুস্প রানী চক্রবর্ত্তী, মিন্টু কুমার কর, ললিত দাস, ফারুক হোসেন প্রমুখ।

সভা থেকে বক্তারা বলেন, সংস্কৃতি হচ্ছে একটি জাতির প্রাণশক্তি। এ খাতে বিনিয়োগ ভবিষ্যত অসাম্প্রদায়িক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের বিনিয়োগ। বাজেটে সংস্কৃতি খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে, তা দেশের জনসংখ্যা বিবেচনায় অত্যন্ত অপ্রতুল।

শিল্পীদের জীবনমান উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা প্রধান। শিল্পীদের মর্যাদা, অধিকার ও সম্মান রক্ষায় রাষ্ট্রকেই অগ্রণী ভূমিকা নিতে হবে। পাশাপাশি সংস্কৃতি চর্চাকে বিকশিত করতে এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে সরকারি পৃষ্ঠপোষকতার কোনো বিকল্প নেই। একজন শিল্পী যদি শেষ জীবনে অসহায় হয়ে পড়েন, তাহলে নতুন প্রজন্ম শিল্প চর্চায় আগ্রহী হবে না। ##