গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার ৪০জন জেলেদের মাঝে জাল বিতরণ করা হয়েছে। দেশীয় প্রজাতির মাছ ও শামুক সংরক্ষণ প্রকল্পের আওতায় মঙ্গলবার দুপুরে উপজেলা চত্বে জেলেদের মাঝে জাল বিতরণ করেন উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাসার। এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন, সমবায় কর্মকর্তা আফসানা শাখী প্রমূখ।