• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৬, ২০২৩, ১৬:৩৫ অপরাহ্ণ
বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে ৯ সদস্যবিশিষ্ট সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন

রিপোর্ট – আবু নাঈম ভূঁঞা, ভেনিস প্রতিনিধি

বৃহত্তর কুমিল্লার তিন জেলার কয়েক হাজার প্রবাসী বসবাস করছেন ইতালির পর্যটন শহর ভেনিসে। বৃহত্তর কুমিল্লা অঞ্চলের ভেনিস প্রবাসীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও ভ্রাতৃপ্রতিম সম্পর্কে সৃষ্টির জন্য

২৭ মে শনিবার সন্ধ্যায় বৃহত্তর কুমিল্লার ভেনিস প্রবাসীদের উপস্থিতিতে ৯ সদস্য বিশিষ্ট সম্মেলনে প্রস্তুতি কমিটি গঠন করা হয়েছে। ভেনিস বৃহত্তর কুমিল্লা সমিতি-ইতালি গঠনের লক্ষ্যে শনিবার সন্ধ্যায় ঢাকা বিরিয়ানী হাউজের হল রুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বৃহত্তর কুমিল্লার প্রবীণ ইতালি প্রবাসী ব্রাক্ষণবাড়িয়ার কৃতি সন্তান জনাব মোঃ আনিসুর রহমান।

ফয়সাল আহাম্মেদ ও শাহাদাত হোসেনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন জনাব কুদ্দুস চৌধুরী, সফিক গাজী,বেলাল হোসেন, মাকসুদ রহমান, নিয়ামেল চৌধুরী, মোঃ সালাউদ্দিন আহমেদ, মোঃ বাবুল মিয়া,ইলিয়াস মিয়া, ফয়সাল আহমেদ, মোখলেছ সরকার, মাসুদ রানা প্রমূখ।

সকলের মতামতের ভিত্তিতে ভেনিস বৃহত্তর কমিটি আগামী দুই সপ্তাহের মধ্যে চলমান সংখ্যালঘু কমিটির সঙ্গে সম্পর্ক উন্নয়ন ও সমন্বয়ের মাধ্যমে একটি ঐক্যবদ্ধ বৃহত্তর কুমিল্লা সমিতি গঠনের লক্ষ্যে কাজ চূড়ান্ত করবে!