• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ৭, ২০২৩, ১২:০৪ অপরাহ্ণ
গলাচিপায় জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

তারিখঃ ৭ জুন ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (৭ জুন) সকাল ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এবং ডা. মো. তরিকুল ইসলামের সঞ্চালনায় সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মেজবাহ উদ্দিন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ইলিয়াস খান রানা, উপজেলা শিক্ষা অফিসার মীর রেজাউল ইসলাম, গলাচিপা থানার সেকেন্ড অফিসার এসআই মো. মহসিন হাওলাদার, চিকনিকান্দি ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন রিয়াদ, গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ওয়েব ফাউন্ডেশনের সমন্বয়ক মো. শরীফুল ইসলাম প্রমুখ। এ ছাড়াও সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান, জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, বিভিন্ন এনজিও প্রতিনিধি, স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারি, নারী ও শিক্ষার্থীরা সভায় উপস্থিত ছিলেন।