• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মাষ্টার।

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১০, ২০২৩, ১৩:২৮ অপরাহ্ণ
উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার মনোনয়ন প্রত্যাশী আতাউর রহমান মাষ্টার।

আসাদুল ইসলাম, গাইবান্ধা

২৯গাইবান্ধা-১(সুন্দরগঞ্জ) আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচন আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী ৪০ বছরের রাজনৈতিক ব্যক্তিত্ব সুন্দরগঞ্জ উপজেলা কৃষক লীগের সভাপতি আতাউর রহমান মাষ্টার।

তিনি ১৯৫৯ সালের ৩১ শে ডিসেম্বর উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নে জন্ম গ্ৰহন করেন।জেলের তালা ভাঙাবো শেখ মুজিবকে আনবো,এই শ্লোগানে অনুপ্রাণিত হয়ে ১৯৬৯ সালে গন অভু্‌্যাথানে পাচপীর বাজারে মরহুম গোলাম মোস্তফা এমপির নেতৃত্বে শ্লোগান দেন।সেই সাথে বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্র জীবনে ছাত্রলীগ করেন।১৯৮৬ সালে উপজেলা আওয়ামীলীগের সদস্য পদ পান।১৯৮৬ সাল থেকে ২০০৬ সাল পর্যন্ত উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন একই সাথে উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও উপজেলা যুবলীগের সহ সভাপতির দায়িত্ব পালন করেন।২০০৬ সালে ২৯ মে কাউন্সিলের মধ্য দিয়ে উপজেলা কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন,এক‌ই সাথে উপজেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদকের দায়িত্ব পালন করেন।২০২২ সালের ৯ ই জানুয়ারি সফল কাউন্সিলের মাধ্যমে আবার ও উপজেলা কৃষক লীগের সভাপতি নির্বাচিত হন।যাহা এখন পর্যন্ত সকল লোভ লালসার উর্দ্ধে থেকে বঙ্গবন্ধুর আদর্শকে লালন করে আওয়ামী লীগকে Develop করার অঙ্গীকারবদ্ধ হয়ে ৪০ বছরের রাজনৈতিক জীবনে বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুত হয়নি।

আতাউর রহমান মাষ্টার বলেন,আমি আমার মাতৃতুল্য নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কাছে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন চাইব। আমাকে যদি দলীয় মনোনয়ন দেয়া হয়, তাহলে অতীতের সকল রেকর্ড ভেঙে এই আসনে বিপুল ভোটে নৌকার বিজয় সুনিশ্চিত হবে। সেই সাথে আর‌ও বলেন তৃণমূল নেতাকর্মীদের দাবি জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে দুর্নীতি টেন্ডারবাজি,চাঁদাবাজি, চাকরি বানিজ্য,ও অনুপ্রবেশকারীদের আশ্রয় প্রশ্রয় দাতা, বহিরাগত ব্যক্তিকে বাদ দিয়ে স্থানীয় যোগ্যতাসম্পন্ন ব্যক্তিকে মনোনয়ন দিলে দল এবং দেশের মানুষের পাশাপাশি তৃণমূলের কর্মীরা মূল্যায়িত হবে। আওয়ামী লীগ একটি বৃহৎ প্রাচীন রাজনৈতিক দল,তাই একজন প্রবীন সাধারণ কর্মী হয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করার উদ্দেশ্যে দলীয় মনোনয়ন প্রত্যাশীর আশা ব্যক্ত করেন।