গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদ্যাপণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বঙ্গবন্ধু কবিতা পরিষদ বরিশালের গৌরনদী উপজেলা শাখার আয়োজনে শনিবার বিকেলে গৌরনদী উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে কবিতা পরিষদের সভাপতি ডা. মণীষ চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উত্তরন সাংস্কৃতিক সংগঠনের সভাপতি কবি কাজী বোরহানুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক আব্দুল হাকিম, বঙ্গবন্ধু কবিতা পরিষদের কেন্দ্রীয় কমিটির সদস্য কবি শিকদার রেজাউল করিম, কবি প্রকাশ চন্দ্র রায়, কবি দিনেশ চন্দ্র জয়ধর।