বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও সদস্য সংগ্রহ ক্যাম্পিং করা হয়েছে। গতকাল ১৪ জুলাই ২০২৩ বুধবার সকাল ১১ টায় দুধল ইউনিয়নের জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের দুই শতাধিক ছাত্র-ছাত্রীদের বিনামূল্যে রক্ত পরীক্ষা ও নতুন সদস্য করা হয়।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহাঙ্গীর হোসেন মোল্লা কলেজের অধ্যক্ষ গৌর চন্দ্র মন্ডল, প্রভাষক আতাউর রহমান রোমান, বাকেরগঞ্জ ব্লাড ডোনার্স ক্লাব বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি এইচ এম রাহাত ইসলাম, মানবসেবা জাগ্রত ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি মো: ইলিয়াস হোসেন প্রমুখ।
সংগঠনটির সভাপতি এইচ এম রাহাত ইসলাম জানান, ২০২০ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটির সদস্য সংখ্যা ৭ হাজার ছাড়িয়েছে। ইতিমধ্যে এই সংগঠনের সদস্যদের মাধ্যমে ৩ হাজারের অধিক মানুষকে রক্ত দান করা হয়েছে।