• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

৫ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে অপরাজিতা নারী নেটওর্য়াকের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৭, ২০২৩, ১০:৫৪ পূর্বাহ্ণ
৫ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে অপরাজিতা নারী নেটওর্য়াকের মানববন্ধন

রফিকুল ইসলাম ফুলাল প্রতিনিধি দিনাজপুর :
“রাজনৈতিক দলের সব পর্যায়ের অনতিবিলম্বে নূন্যতম ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করাসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে তৃনমুল নারীদের সংগঠন অপরাজিতা নেটওয়ার্ক দিনাজপুর।

১৭ জুন শনিবার সকালে সারাদেশব্যাপী কর্মসুচী হিসেবে দিনাজপুর প্রেসক্লাবের সন্মুখ সড়কে এই মানববন্ধন কর্মসূচির আয়োজন করে অপরাজিতা নারী নেটওয়়ার্ক দিনাজপুর।

সংগঠনের দিনাজপুর সদর উপজেলা শাখার সভাপতি কুলসুম বানু’র সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নেটওয়ার্কের বিরামপুর উপজেলা শাখার সভাপতি রিভা আখতার, কাহারোল উপজেলা শাখার সভাপতি ফেন্সী বেগম, চিরিরবন্দর উপজেলা শাখার সভাপতি আরজিনা বেগম,উইমেন চেম্বার এন্ড কর্মাসের সভাপতি সাহিনুর বেগম,জাগ্রত নারী সংস্থার সভাপতি আফসানা ইমু,বিশিষ্ট লেখিকা লায়লা চৌধুরী ও ওর্ওা শিশু কিশোর থিয়েটারের কর্মী শিউলী বাড়া প্রমুখ।

সুইজারল্যান্ডের সহায়তায় বাস্তবায়িত ‘অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন‘ প্রকল্প ২০১১ সাল থেকে দেশে নারীর ক্ষমতায়ণের লক্ষে করছে। এরই ধারাবাহিকতায় ২০১৮ সাল থেকে হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন চারটি সহযোগী সংস্থা রুপান্তর,প্রিপ ট্্রাস্ট, খান ফাউন্ডেশন ও ডেমক্রেসিওয়াচ এর মাধ্যমে বাংলাদেশের সিলেট, চট্রগ্্রাম, বরশিাল, খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের ১৬টি জেলার ৬২টি উপজেলার ৫৪০টি ইউনিয়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি স্থানীয় সরকারের নির্বাচিত নারী প্রতিনিধি তথা নির্বাচনে আগ্রহী নারী নেত্রীদের দক্ষতা উন্নয়ন,বিষিয় ভিত্তিক প্রশিক্ষন এবং স্থানীয় ও জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সংলাপসহ নারীর রাজনৈতিক ক্ষমতায়ণের লক্ষে বিভিন্ন সম্পূরক কর্মকান্ড পরিচালনা করছে।

এসময়় বক্তারা বলেন, রাজনৈতিক দল ও প্রশাসনিক ক্ষেত্রে ক্ষমতায়নের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের কমিটি গুলোতে বেশি বেশি নারীদের সম্পৃক্ত করতে হবে । নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য সম্মিলিত ভাবে সকলকে এগিয়ে আসতে হবে। তারা বলেন, সরকারের দেয়া সুযোগ সুবিধা প্রাপ্তির ক্ষেত্রে দেশের গ্রামগঞ্জের নারীরা আজো অবহেলা ও অনাদরের শিকার হয়ে থাকেন । এসময় তারা,রাজনীতিতে নারীদের অধিকতর অংশগ্রহনের পরিবেশ তৈরীর মাধ্যমে আগামীর সমৃদ্ধতর ও অধিকতর সমতাভিত্তিক দেশ ও সমাজ গঠনের আহবান জানান।

সংগঠনের দাবিগুলোর মধ্যে রয়েছে,জেলার প্রধান প্রধান বিভিন্ন রাজনৈতিক দলের মূল কমিটিতে নারীদের অবস্থান এখনো অনেক দুর্বল, আমরা অতিসত্বর গুরুত্বপূর্ণ পদে বিশেষ করে সভাপতি, সাধারণ সম্পাদক ও সম্পাদক মন্ডলীর সদস্য হিসেবে নারীদের দেখতে চাই, জাতীয় ও স্থানীয় সরকার নির্বাচনে নারীদের ৩৩% মনোনয়়ন দেওয়়া শর্তযুক্ত করা, নারী প্রার্থীদের মনোনয়়নের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে আরো সাহসী ভূমিকা রাখতে হবে, গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ আরপিওতে নতুন করে ৩৩% নারী প্রতিনিধিত্বের প্রতিশ্রুতির সময়়সীমা ২০৩০ সাল পর্যন্ত বাড়ানো এবং রাজনৈতিক দলের কমিটি গুলোর মেয়াদ শেষ হওয়ার সাথে সাথে সম্মেলনের ব্যবস্থা করতে হবে ।