• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে করোনায় আরও একজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২০, ০৮:৪৪ পূর্বাহ্ণ
ভারতে করোনায় আরও একজনের মৃত্যু

বিশ্বে মহামারী আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে আরও একজনের মৃত্যু হয়েছে।

এ নিয়ে করোনাভাইরাসের কারণে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল তিনজনে।

এর আগে গত সপ্তাহে কর্নাটকে ৬৮ বছরের বৃদ্ধ ও দিল্লিতে ৭৬ বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়।

ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, মহারাষ্ট্রের কস্তুরবা হাসপাতালে সোমবার ৬৪ বছর বয়সের ওই নারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন।

ওই নারীর ছেলেও এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

ভারতে এ পর্যন্ত ১২৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

দেশটির মহারাষ্ট্র রাজ্যে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি।

এ পর্যন্ত ৩৯ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ওই রাজ্যে।