• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

১১৩ সংসদীয় আসনের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা ফজলুল হকের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ১৮, ২০২৩, ০৫:৫৬ পূর্বাহ্ণ
১১৩ সংসদীয় আসনের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা ফজলুল হকের

স্টাফ রিপোর্টার
১১৩ সংসদীয় আসনের জনগণ, মুক্তিযোদ্ধা ও সরকার দলীয় নেতাকর্মীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় সাবেক ছাত্রলীগ নেতা ও বাংলাদেশ সুপ্রীম কোর্টের ডেপুটি এর্টনীজেনারেল অ্যাডভোকেট এস এম ফজলুল হক। তিনি পটু্য়াখালী-৩ আসনের সকল জনগণ,মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের নেতাকর্মীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা এবং সবার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। আওয়ামী লীগের এই গুণী নেতা শ্রমিক ও কৃষক লীগের রাজনীতিতে যুক্ত ছিলেন দীর্ঘদিন। মুক্তিযুদ্ধ কালীন সময়ে তার ছিল বিশেষ ভূমিকা। তিনি আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীও। দুঃসময়ে দলকে সু-সংগঠিত করা বিনয়ী এই নেতা এক শুভেচ্ছা বার্তায় গণমাধ্যমকে বলেন, ঈদ শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। মহান আল্লাহর নির্দেশে পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অকুণ্ঠ আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা অতুলনীয়।
সৃষ্টিকর্তার প্রতি অকৃত্রিম ভালোবাসা ও ত্যাগের আদর্শ আমাদের ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হলেই প্রতিষ্ঠিত হবে শান্তি ও সৌহার্দ্য। আজহার অর্থ উৎসর্গ করা। তা প্রসারিত করতে হবে সকলের কর্ম ও চিন্তায়। ফজলুল হক বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। এখানে সকল ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করে আসছে। এটি বাংলাদেশের সম্প্রীতির এক অনুপম ঐতিহ্য। সকল ধর্মের মূলবাণী হচ্ছে মানবকল্যাণ। তাই ধর্মের অপব্যাখ্যা করে স্বার্থান্বেষী মহল যাতে সমাজে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সে ব্যাপারে সকলকে সজাগ থাকতে হবে। তিনি আরও বলেন, প্রতিবছর এ উৎসবের মধ্য দিয়ে স্বচ্ছল মুসলমানগণ কোরবানিকৃত পশুর গোস্ত আত্মীয়স্বজন ও গরিব-দুঃখীর মাঝে বিলিয়ে দিয়ে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

প্রতিবারের মতো এবারও কোরবানির ঈদ ধনী-গরিব নির্বিশেষে সকলের জীবনে আনন্দের বার্তা বয়ে আনবে এমন প্রত্যাশা করেন তিনি।
অ্যাডভোকেট ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন বিশ্বের মডেল। তার সু-দৃষ্টিতে গলাচিপা-দশমিনাও এগিয়ে যাচ্ছে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র জনগণের সামনে তুলে ধরে স্মার্ট গলাচিপা-দশমিনা গড়তে কাজ করে যাচ্ছি। আসুন আমরা হাতে হাত আর কাধে কাধ মিলিয়ে স্মার্ট দশমিনা-গলাচিপা গড়ি। সবাইকে আবারো ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক!