গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার মোল্লা বাড়ি বাসষ্ট্যান্ড সংলগ্ন একটি স্ব-মিলে মঙ্গলবার দিবাগত গভীর রাতে চুরি সংঘঠিত হয়েছে। এতে মিল মালিকের প্রায় অর্ধলক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বুধবার বিকেলে মিল মালিক মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাতে মিলের কাজ শেষ করে বাসাই চলে যাই। বুধবার সকালে মিলে এসে দেখি মিলের অর্ধলক্ষাধিক টাকার মালামাল চুরি হয়ে গেছে। তিনি আরও বলেন, বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।