গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার দক্ষিণ কটকস্থল এলাকা থেকে এক রাতে ছয়টি গভীর নলকূপের মাথা চুরি হয়ে গেছে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতের আধারে ওই এলাকার মুক্তিযোদ্ধা নাজেম সিকদার সহ আরো পাঁচটি পরিবারের নলকূপের পাইপ থেকে মাথা খুলে নিয়ে যায় সঙ্গবদ্ধ চোরেরা। এতে পরিবার ছয়টি বর্তমানে সুপেয় পানির সংকটে রয়েছে। চোরদের উৎপাত বন্ধে প্রশাসনের নজরদারি বৃদ্ধির দাবী জানিয়েছেন স্থানীয়রা।