• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাল্য বিবাহ বন্ধে প্রচারাভিযানে ফুটবল ম্যাচ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ১২:১২ অপরাহ্ণ
বাল্য বিবাহ বন্ধে প্রচারাভিযানে ফুটবল ম্যাচ

বরিশাল
বরিশালের উজিরপুরে বাল্য বিবাহ বন্ধে প্রচারাভিযান উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচ আয়োজন করা হয়েছে। শুক্রবার উজিরপুরের হারতা স্কুল অ্যান্ড কলেজ মাঠে সেন্টার ফর রুরাল সার্ভিস সোসাইটি(সিআরএসএস) ও ওয়ার্ল্ড ভিশন, উজিরপুর এপির যৌথ উদ্যোগে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। ম্যাচে হারতা দক্ষিণ পাড় ৩-০ গোলের ব্যবধানে হারতা উত্তর পাড়কে পরাজিত করে।
ম্যাচ শেষে বিজয়ী দল এবং অংশগ্রহণকারী সকল খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার ভক্ত দাস বড়াল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, সিআরএসএস অ্যাসিস্টট্যান্ট কো-অর্ডিনেটর রিগবী সেতু গোমেজ, প্রোজেক্ট ম্যানেজার সুজিত হালদার। হারতা ইউনিয়নকে বাল্য বিবাহ মুক্ত শিশু বান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে একযোগে কাজ করার আহবান জানান ম্যাচের আয়োজকরা। ##