• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

দশমিনায় গাছের চারা বিতরণ করেছেন সাবেক বিজিবি প্রধান

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৩, ২০২৩, ১৪:৪০ অপরাহ্ণ
দশমিনায় গাছের চারা বিতরণ করেছেন সাবেক বিজিবি প্রধান

স্টাফ রিপোর্টার
পটুয়াখালীর দশমিনায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেছেন বিজিবির সাবেক মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল হোসেন। তিনি পটু্য়াখালী-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। বৃহস্পতিবার সকালে সাবেক বিজিবি প্রধানের পক্ষে সরকার দলের নেতাকর্মীরা উপজেলার দশমিনা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়,বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক ও এস এ মাধ্যমিক বিদ্যালয়সহ ৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে এক হাজার ফলদ এবং বনজ গাছের চারা বিতরণ করা হয়। সাবেক বিজিবি প্রধান আবুল হোসেন জানান, প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়নের জন্য শিক্ষার্থী ও তাদের পরিবারের মাঝে ফলদ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়েছে।