• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

জেআইএস কলেজে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৭, ২০২০, ১৪:৩৯ অপরাহ্ণ
জেআইএস কলেজে নানা আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী পালন

DCIM100MEDIADJI_0252.JPG

নিজস্ব প্রতিবেদক

বনার্ঢ্য আয়োজনে জাহানারা ইসরাইল স্কুল এন্ড কলেজ (ইংরেজি ভার্সন) বরিশালের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী পালন করা হয়েছে।

জেআইএস কলেজ প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা কর্মকর্তা কর্মচারি বৃন্দ জাতীয় পতাকা এবং শতবর্ষের স্মারক পতাকা উত্তোলন করে।

পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পার্ঘ্য অপর্ণ করে।

এর পর শিক্ষার্থীদের বির্তক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

বিতর্কের বিষয় ছিল “বঙ্গবন্ধুর সপ্নের বাংলা, সোনার বাংলায় রূপান্তরীত হয়েছে কিনা”।

বঙ্গবন্ধুর শতবর্ষ উপলক্ষে বিদ্যালয় থেকে কবিতা পত্রিকা “স্বকাল” এর বিশেষ সংখ্যা প্রকাশ করা হয়।

পরে সন্ধায় প্রতিষ্ঠানটি আলোক সজ্জায় সজ্জিত করার মাধ্যমে জাতির পিতার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

কলেজের অধ্যক্ষ সত্যজিৎ রায় এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান শালহে এম শেলী।

অনুষ্ঠানে শিক্ষক এ্যাড. খলিলুর রহমানসহ অন্যান্য শিক্ষক শিক্ষিকা -কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।