• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৪, ২০২৩, ১২:২৩ অপরাহ্ণ
ইতালিতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে আলোচনা সভা

ইতালি প্রতিনিধিঃ
বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে ইতালি আওয়ামী লীগ।রোমের ফুড অব রোমা হলরুমে আয়োজিত প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের হাবীব চৌধুরী,হাদিউল ইসলাম হাদী,আবু তাহের,জামান মোক্তার সহ
ইতালি আওয়ামী লীগ,যুবলীগ মহিলা আওয়ামী লীগ এবং মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন দেশের যা কিছু অর্জন তা আওয়ামী লীগের হাত ধরেই হয়েছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে জনগণ লাভবান হয়, তাদের ভাগ্যের পরিবর্তন হয় সেটা প্রমাণিত সত্য। আওয়ামী লীগ আছে বলে, নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই মানুষের ভাগ্যের পরিবর্তন এসেছে, দেশ সবদিক থেকে এগিয়ে গেছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই মানুষের ভাগ্যের পরিবর্তন হয়।আগামীতেও আওয়ামী লীগ সরকারে থাকলে জনগণ লাভবান হবে, তাদের ভাগ্যের পরিবর্তন হবে।