গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্থানীয় সংসদ সদস্য আবুল হাসানাত আব্দুল্লাহর হাতকে শক্তিশালী করার লক্ষে মতিবিনিময় সভা করেছে বরিশালের গৌরনদী উপজেলার মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা।
রবিবার দুপুরে উপজেলার শহীদ সুকান্ত বাবু হলরুমে বীর মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা আব্দুলল মান্নান, আব্দুল হালিম বেপারি, মুনসুর আলী সিপাহি, আব্দুর রাজ্জাক, ইয়ার আলী মাতুব্বর, হাক্কানি আলম প্রমুখ। এসময় বক্তারা বলেন, আগামী নির্বাচনে নৌকার প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করতে উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পাশাপাশি অতি সম্প্রতি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার পদ প্রত্যাশি মুক্তিযোদ্ধা মেজবা উদ্দিন আকনের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার ঘোষনা দেন। সভায় উপজেলার শতাধিক মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।