• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গলাচিপাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি-সাধারণ সম্পাদক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুন ২৯, ২০২৩, ০৬:৩৪ পূর্বাহ্ণ
গলাচিপাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি-সাধারণ সম্পাদক

তারিখঃ ২৮ জুন ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপায় ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয় ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিচার্ড। বুধবার (২৮ জুন) ঈদুল আযহার এক শুভেচ্ছা বার্তায় তারা বলেন, ধর্মপ্রাণ মুসলিম উম্মাহর জন্য খুশির বার্তা নিয়ে বছর ঘুরে আবারও ফিরে এসেছে ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা বা কোরবানির ঈদ। পবিত্র ঈদুল আযহায় মহান আল্লাহর উদ্দেশ্যে নিজ নিজ সামর্থ্য অনুযায়ী পশু কোরবানি করা মুসলমানদের প্রাচীন ঐতিহ্য। পবিত্র ঈদুল আযহার উদ্দেশ্য স্রষ্টার সন্তুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত থাকা। পশু কোরবানি করা হয় প্রতীকী অর্থে। আসলে কোরবানি দিতে হয় মানুষের সব রিপুকে কাম, ক্রোধ, লোভ, মোহ, পরনিন্দা, পরশ্রীকাতরতা। সৎ পন্থায় উপার্জিত অর্থের বিনিময়ে কেনা পশু কোরবানির মাধ্যমেই তা সম্পন্ন হয়। পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গলাচিপা উপজেলাবাসীকে জানান আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা এবং সকলকে নিয়মিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান করেন গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।