• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

হোম কোয়ারেন্টাইনে বরিশালের ১৯৪ ব্যক্তি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ১৮, ২০২০, ০৮:১৯ পূর্বাহ্ণ
হোম কোয়ারেন্টাইনে বরিশালের ১৯৪ ব্যক্তি
      • নিজস্ব প্রতিবেদক

করোনা ভাইরাসের জীবাণু থাকতে পারে এমন সন্দেহে বরিশাল বিভাগের ১৯৪ জন ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এর আগে গত মঙ্গলবার ছিল ৯০ জনকে হোম কোয়ারেন্টাইনে।

গত ২৪ ঘন্টায় ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

বর্তমানে বরিশাল জেলায় ৬১ জন, ঝালকাঠি জেলায় ১৮ জন, পটুয়াখালী জেলায় ২৩ জন, পিরোজপুরে ৩২, বরগুনা জেলায় ৪৬ জন ও ভোলা জেলায় ১৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

করোনা ভাইরাসে আক্রান্ত হলে তাদের বরিশাল বিভাগের ৬ জেলায় ৯১৯ বেড প্রস্তুত রাখা হয়েছে।

খোলা হয়েছে করোনা ইউনিট।

 

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: বাসুদেব কুমার দাস বলেন, গত মঙ্গলবার সকাল ৮ টা থেকে বুধবার ৮টা পর্যন্ত ১০৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

এছাড়া গত ৭ দিনে বিভাগের ৬ জেলার ১৯৪ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়।

জেলাগুলো হচ্ছে ভোলা, পিরোজপুর, বরগুনা, বরিশাল, ঝালকাঠি ও পটুয়াখালী।

তবে অধিকাংশই বিদেশ থেকে এসেছে। ##