স্টাফ রিপোর্টার :
বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া লেমুয়া বাজার সংলগ্ন মৃত মানিক তালুকদারের ছেলে ব্যবসায়ী ইমরান তালুকদারের বিরুদ্ধে তার প্রতিপক্ষ একই বাড়ির নয়ন তালুকদার, নিয়াজ তালুকদার, স্বপন তালুকদার ও খোকন তালুকদার সম্পর্কে চাচতো ভাই ও ভাতিজারা মিলে মিথ্যা তথ্য দিয়ে হয়রানির অভিযোগে বামনা প্রেসক্লাবে বেলা ১১ টায় সংবাদ সম্মেলন করে তিনি বলেন জমি সংক্রান্ত বিষয় তাদের সাথে বিভেদ থাকায় আমাকে কোনভাবে না পেরে, সামাজিকভাবে মানহানি করার জন্য সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা নাদিরার পোস্টার ছেড়ার অভিযোগ দিয়ে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করেছে,যা আদৌও সত্য নয়। আমার দোকানের সামনে বাহিরে সংরক্ষিত মহিলা এমপির ছবি সহ একটি কাগজের পোস্টার লাগানো ছিলো বৃষ্টিতে ভিজে পরে যায় আর তা নিয়ে আমার প্রতিপক্ষের লোকজন আমাকে হেনেস্তা করার জন্য এই মিথ্যা তথ্য ছড়িয়ে আমাকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়া ভয় ভীতি দেখিয়ে যাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং এই দুষ্কৃতিকারী বিচার চাই। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বামনা প্রেসক্লাবের সভাপতি মোঃ নেসার উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ নাসির মোল্লা, দৈনিক নয়াদিগন্তের জেলা প্রতিনিধি ও বরগুনা সাংবাদিক ইউনিয়নের সহ সভাপতি গোলাম কিবরিয়া, দৈনিক কালের কন্ঠ বামনা প্রতিনিধি মনোতোষ হাওলাদার, দৈনিক সৈকত সংবাদ ও রিপোর্ট ৭১ এ-র স্টাফ রিপোর্টার মাসুদ রেজা ফয়সাল, দৈনিক সাগরকুল প্রতিনিধি আশিক মাহমুদ, নিউজ চ্যানেল বিডি ২৪ বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান সুমন প্রমুখ।