কামরুল হাসান, জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে স্বাধীনতা যুদ্ধের বীর
উত্তম খেতাবপ্রাপ্ত বাংলাদেশ বিমান
বাহিনীর গ্রুপ ক্যাপ্টেন মরহুম শামসুল আলম তালুকদারের ছেলে ও এভিআর গ্রুপের চেয়ারম্যান হাসীব আলম তালুকদারকে গণসংবর্ধনা প্রদান করা হয়েছে।
সোমবার দুপুরে বাউফলের
কালিশুরী ইউনিয়নের পাতিলাপাড়া
গ্রামে কালিশুরী ইউনিয়ন আওয়ামী
লীগের একাংশের উদ্যোগে তাকে
এ গণসংবর্ধনা দেওয়া হয়।
গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব
করেন বাউফল উপজেলা আওয়ামী
লীগের সাবেক সদস্য হুমায়ন কবির হাওলাদার।
উপস্থিত ছিলেন কেশবপুর ইউনিয়নের সাবেক
চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মহিউদ্দিন লাভলু, উপজেলা আওয়ামী লীগের মমিন খান, সদস্য আবদুল কালিশুরী ইউনিয়ন যুবলীগের সভাপতি আবদুল হাই, কাছিপাড়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক আবুল হোসেন মিরন, কালিশুরী ১নং ওয়ার্ডের যুগ্ম
সাধারণ সম্পাদক মনজুর আলম
হিরন। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয়
আওয়ামী লীগ ও সহযোগী
সংগঠনের নেতাকর্মীসহ কয়েক
হাজার মানুষ উপস্থিত ছিলেন।