• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মৃত্যুবার্ষিকী : ওমেদা বেগম

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৬, ২০২৩, ১১:০৭ পূর্বাহ্ণ
মৃত্যুবার্ষিকী : ওমেদা বেগম

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি \ বেসরকারি টেলিভিশন চ্যানেল মাই টিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথীর মা এবং প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুমা ওমেদা বেগমের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বরিশালের গৌরনদীতে কুরআন খতম, দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে মাই টিভির গৌরনদী প্রতিনিধি গিয়াস উদ্দিন মিয়ার আয়োজনে উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে দোয়া-মিলাদে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবির সাবেক চেয়ারম্যান সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম জহির, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি আসাদুজ্জামান রিপন, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বদিউজ্জামান খান সবুজ, সহসভাপতি ডাঃ মণীষ চন্দ্র বিশ্বাস, কোষাধ্যক্ষ হাসান মাহামুদ, দপ্তর সম্পাদক মোল্লা ফারুক হাসান, বরিশাল মেট্রো নির্বাহী সম্পাদক আরিফিন রিয়াদ প্রমূখ। দোয়া-মিলাদ পরিচালনা করেন মাওলানা সাকিবুল্লা বেলালী।