বোরহানউদ্দিন(ভোলা) প্রতিনিধি:
ভোলা ২ আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল কে সামাজিক যোগাযোগ মাধ্যমে হুমকির ভিডিও ভাইরাল হওয়া সেই ভোলার বোরহানউদ্দিন উপজেলার পক্ষিয়া ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন সর্দার কে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশের চৌকস একটি টিম।
বোরহানউদ্দিন থানা সুত্রে জানা যায়,বোরহানউদ্দিন থানার ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়ার নির্দেশে বোরহানউদ্দিন থানার এসআই মহিউদ্দিন জুয়েল,মোঃ মনির হোসেন,মোঃ ওহিদুজ্জামান,এএসআই ইলিয়াস হোসেন,হাবিবুর রহমান সহ চৌকস একটি টিম অভিযান পরিচালনা করে তথ্য প্রযুক্তির সহায়তায় ৬ জুলাই বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকা ডি এম পির কদমতলী থানা এলাকা থেকে তাকে আটক করে ।
থানা ও স্থানীয় সূত্রে জানাযায়,গত মাসের ৩ জুন ভোলা ২ আসনের এমপি আলী আজম মুকুলকে সোশ্যাল মিডিয়ার ভিডিও কলে এক ব্যক্তির সাথে কথা বলার সময় হত্যার হুমকি দেয় পক্ষিয়া ইউপি চেয়াম্যান আলাউদ্দিন সরদার ।সামাজিক যোগাযোগের মাধ্যমে ভিডিওটি ভাইরাল হলে টানা কয়েকদিন ক্ষোভে বোরহানউদ্দিন ও দৌলতখাঁন ২ উপজেলার আ`লীগের ও এর অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।২ উপজেলায় একাধিকবার মানববন্ধন, বিক্ষোভ মিছিল সহ সংবাদ সম্মেল হয় আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে । ওই ঘটনাকে কেন্দ্র করে ৫ জুন রাতে ছাত্রলীগের বোরহানউদ্দিন উপজেলা শাখার সভাপতি হাসান মুন্না বাদী হয়ে আলাউদ্দিন সরদারের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায় একটি মামলা দায়ের করে ।
পরে ওই মাসেই ১৮ জুন দৌলতখান প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ তাহের আলী আজম মুকুলের রাজনৈতিক কর্মী পরিচয়ে বরিশাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।
পরে ২২ জুন সরকারি কর্মচারীর কাজে বাধা দেওয়ায় বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের স্বপন নামে এক ব্যক্তি আরেকটি মামলা দায়ের করেন।
সর্বশেষ ৭ জুলাই শুক্রবার রফিক নামে এক ব্যক্তি বাদী হয়ে আলাউদ্দিন সর্দারকে প্রধান আসামী করে তার নামে একটি চাঁদাবাজীর মামলা দায়ের করেন।
পক্ষিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলাউদ্দিন সর্দারকে পুলিশ আটকের বিষয়টি নিশ্চিত করে বোরহানউদ্দিন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান,আলাউদ্দিন সরদারকে চাঁদাবাজি সহ ২ টি মামলায় ঢাকা ডি এম পির কদমতলী থানা এলাকা থেকে আটক করা হয়েছে”বোরহানউদ্দিন থানায় মামলা ২ টির নং ২৬ ও ৬।
তবে আলাউদ্দিন সরদারের ছেলে রোহান সরদার দাবী করেন, তার বাবার বিরুদ্ধে দায়েরকৃত মামলাগুলোর জামিননামা থাকার পরও একটি মহল তার বাবার বিরুদ্ধে গায়েবী মামলা দিয়ে তার বাবাকে হয়রানী করছে।