• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত জুলাই ৮, ২০২৩, ০৯:৪৭ পূর্বাহ্ণ
গোপালগঞ্জে বঙ্গবন্ধুর সমাধিতে বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়রের শ্রদ্ধা

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের নব নির্বাচিত মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ খোকন সেরনিয়াবাত।

আজ শনিবার (০৮ জুলাই) দুপুরে নবনির্বাচিত কাউন্সিলর ও সহস্রাধিক নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। শ্রদ্ধা নিবেদন শেষে বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্স ভবনের রক্ষিত পরিদর্শন বইতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন মেয়র।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি, পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি, বাগেরহাট-১ সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১ টায় সিটি কর্পোরেশনের সকল কাউন্সিলর ও নেতাকর্মীদের সঙ্গে নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে পৌঁছে বঙ্গবন্ধুর পুরনো বাড়িতে বিশ্রাম নেন। #